তোমার পতাকা যারে দাও তারে
দেখা হয়েছে: 33
Bangla Lyrics
তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি।
তোমার সেবার মহান দুঃখ সহিবারে দাও ভকতি।।
আমি তাই চাই ভরিয়া পরান দুঃখের সাথে দুঃখের ত্রাণ
তোমার হাতের বেদনার দান এড়ায়ে চাহি না মুকতি।
দুখ হবে মম মাথার ভূষণ সাথে যদি দাও ভকতি।।
যত দিতে চাও কাজ দিয়ো যদি তোমারে না দাও ভুলিতে
অন্তর যদি জড়াতে না দাও জালজঞ্জালগুলিতে।
বাঁধিয়ো আমায় যত খুশি ডোরে মুক্ত রাখিয়ো তোমা-পানে মোরে,
ধুলায় রাখিয়ো পবিত্র ক’রে তোমার চরণধূলিতে
ভুলায়ে রাখিয়ো সংসারতলে, তোমারে দিয়ো না ভুলিতে।।
যে পথে ঘুরিতে দিয়েছ ঘুরিব– যাই যেন তব চরণে
সব শ্রম যেন বহি লয় মোরে সকলশ্রান্তিহরণে।
দুর্গম পথ এ ভবগহন, কত ত্যাগ শোক বিরহদহন
জীবনে মৃত্যু করিয়া বহন প্রাণ পাই যেন মরণে
সন্ধ্যাবেলায় লভি গো কুলায় নিখিলশরণ চরণে।।
Transliteration in English
tomar pataka jare dao tare bahibare dao shakti। tomar sebar mahan duhkh sahibare dao bhakti।। ami tai chai bhariya paran duhkher sathe duhkher tran tomar hater bednar dan eraye chahi na mukti। dukh habe mam mathar bhushan sathe jadi dao bhakti।। jat dite chao kaj diyo jadi tomare na dao bhulite ontar jadi jarate na dao jalajnjalgulite। badhiyo amay jat khushi dore mukt rakhiyo toma-pane more, dhulay rakhiyo pabitr k’re tomar charandhulite bhulaye rakhiyo sangsaratle, tomare diyo na bhulite।। je pathe ghurite diyech ghurib– jai jen tab charne sab shram jen bahi lay more sakalshrantiharne। durgam path e bhabagahan, kat tjag shok birahadahan jibne mritju kariya bahan pran pai jen marne sandhjabelay labhi go kulay nikhilasharan charne।।