নাই বা ডাকো রইব তোমার দ্বারে
দেখা হয়েছে: 50
Bangla Lyrics
নাই বা ডাকো রইব তোমার দ্বারে
মুখ ফিরালে ফিরব না এইবারে।।
বসব তোমার পথের ধুলার পরে
এড়িয়ে আমায় চলবে কেমন করে
তোমার তরে যে জন গাঁথে মালা
গানের কুসুম জুগিয়ে দেব তারে।।
রইব তোমার ফসল-খেতের কাছে
যেথায় তোমার পায়ের চিহ্ন আছে।
জেগে রব গভীর উপবাসে
অন্ন তোমার আপনি যেথায় আসে
যেথায় তুমি লুকিয়ে প্রদীপ জ্বালো
বসে রব সেথায় অন্ধকারে।।
Transliteration in English
nai ba dako raib tomar dbare mukh phirale phirab na eibare।। basab tomar pather dhular pare eriye amay chalbe keman kare tomar tare je jan gathe mala ganer kusum jugiye deb tare।। raib tomar phasal-kheter kache jethay tomar payer chihn ache। jege rab gabhir upbase onn tomar apni jethay ase jethay tumi lukiye pradip jbalo base rab sethay ondhkare।।