এবার দুঃখ আমার অসীম পাথার

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

এবার দুঃখ আমার অসীম পাথার পার হল যে, পার হল।
তোমার পায়ে এসে ঠেকল শেষে, সকল সুখের সার হল।।

এত দিন নয়নধারা বয়েছে বাঁধনহারা,
কেন বয় পাই নি যে তার কূলকিনারা–
আজ গাঁথল কে সেই অশ্রুমালা, তোমার গলার হার হল।।

তোমার সাঁঝের তারা ডাকল আমায় যখন অন্ধকার হল।
বিরহের ব্যথাখানি খুঁজে তো পায় নি বাণী,
এত দিন নীরব ছিল শরম মানি
আজ পরশ পেয়ে উঠল গেয়ে, তোমার বীণার তার হল।।

Transliteration in English

ebar duhkh amar osim pathar par hal je, par hal।
tomar paye ese thekal sheshe, sakal sukher sar hal।।
et din nayandhara bayeche badhanhara,
ken bay pai ni je tar kulkinara–
aj gathal ke sei oshrumala, tomar galar har hal।।
tomar sajher tara dakal amay jakhan ondhkar hal।
birher bjathakhani khuje to pay ni bani,
et din nirab chil sharam mani
aj parash peye uthal geye, tomar binar tar hal।।