আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়ে

দেখা হয়েছে: 19

Bangla Lyrics

আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়ে
আমার ভয়ভাঙা এই নায়ে ॥
মাভৈঃ বাণীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে
তোমার ওই পারেতেই যাবে তরী ছায়াবটের ছায়ে ॥
পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়–
আমি অভয় মনে ছাড়ব তরী, এই শুধু মোর দায়।
দিন ফুরালে, জানি জানি, পৌঁছে ঘাটে দেব আনি
আমার দুঃখদিনের রক্তকমল তোমার করুণ পায়ে ॥

রাগ: বাউল
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ পৌষ, ১৩২৮
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ জানুয়ারি, ১৯২২
রচনাস্থান: শান্তিনিকেতন

Transliteration in English

ami    marer sagar pari deb bisham jharer baye
amar  bhaybhanga ei naye ॥
mabhoih banir bharsa niye   chera pale buk phuliye
tomar oi paretei jabe tari chayabter chaye ॥
path amare sei dekhabe je  amare chay–
ami    obhay mane charab tari, ei shudhu mor day।
din phurale, jani jani,   pouche ghate deb ani
amar  duhkhdiner raktakamal tomar karun paye ॥
rag: baul
tal: kaharba
rachnakal (banggabd): 30 poush, 1328
rachnakal (khrishtabd): 14 januyari, 1922
rachnasthan: shantiniketan

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়ে” গানটি কে গেয়েছেন?
“আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়ে” গানটির শিল্পী: সুচিত্রা মিত্রসুচিত্রা মিত্র এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়ে” গানের গীতিকার ও সুরকার কে?
“আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়ে” কোন বিভাগের গান?
“আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়ে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।