পুব সাগরের পার হতে কোন এল পরবাসী
দেখা হয়েছে: 55
Bangla Lyrics
পুব সাগরের পার হতে কোন্ এল পরবাসী
শূন্যে বাজায় ঘন ঘন হওয়ায় হাওয়ায় সন সন
সাপ খেলাবার বাঁশি।।
সহসা তাই কোথা হতে কুলু কুলু কলস্রোতে
দিকে দিকে জলের ধারা ছুটেছে উল্লাসী।।
আজ দিগন্তে ঘন ঘন গভীর গুরু গুরু
ডমরুর হয়েছে ওই শুরু।
তাই শুনে আজ গগনতলে
পলে পলে দলে দলে
অগ্নিবরন নাগ নাগিনী ছুটেছে উদাসী।।
Transliteration in English
pub sagrer par hate kon el parbasi shunje bajay ghan ghan haoay haoay san san sap khelabar bashi।। sahsa tai kotha hate kulu kulu kalsrote dike dike jaler dhara chuteche ullasi।। aj dignte ghan ghan gabhir guru guru damrur hayeche oi shuru। tai shune aj gaganatle pale pale dale dale ognibaran nag nagini chuteche udasi।।