এসো নীপবনে ছায়াবীথি তলে
দেখা হয়েছে: 327
Bangla Lyrics
এসো নীপবনে ছায়াবীথি তলে
এসো করো স্নান নবধারাজলে।
দাও আকুলিয়া ঘন কালো কেশ
পরো দেহ ঘেরি মেঘনীল বেশ
কাজলনয়নে, যূথীমালা গলে
এসো নীপবনে ছায়াবীথিতলে।
আজি ক্ষণে ক্ষণে হাসিখানি
সখী, অধরে নয়নে উঠুক চমকি।
মল্লারগানে তব মধুস্বরে
দিক্ বাণী আনি বনমর্মরে।
ঘনবরিষনে জলকলকলে
এসো নীপবনে ছায়াবীথি তলে।।
Transliteration in English
eso nipabne chayabithi tale eso karo snan nabdharajle। dao akuliya ghan kalo kesh paro deh gheri meghnil besh kajalanayne, juthimala gale eso nipabne chayabithitle। aji kshane kshane hasikhani sakhi, odhre nayne uthuk chamki। mallargane tab madhusbre dik bani ani banamarmre। ghanabrishne jalakalakle eso nipabne chayabithi tale।।