এসেছিলে তবু আস নাই জানায়ে গেলে
দেখা হয়েছে: 177
Bangla Lyrics
এসেছিলে তবু আস নাই জানায়ে গেলে
সমুখের পথ দিয়ে পলাতকা ছায়া ফেলে॥
তোমার সে উদাসীনতা সত্য কিনা জানি না সে,
চঞ্চল চরণ গেল ঘাসে ঘাসে বেদনা মেলে॥
তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল,
শ্যামল বনান্তভূমি করে ছলোছল্।
তুমি চলে গেছ ধীরে ধীরে সিক্ত সমীরে,
পিছনে নীপবীথিকায় রৌদ্রছায়া যায় খেলে॥
Transliteration in English
esechile tabu as nai janaye gele samukher path diye palatka chaya phele॥ tomar se udasinta satj kina jani na se, chanchal charan gel ghase ghase bedna mele॥ takhan patay patay bindu bindu jhare jal, shjamal banantbhumi kare chalochl। tumi chale gech dhire dhire sikt samire, pichne nipbithikay roudrchaya jay khele॥