আজি শরততপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায়
দেখা হয়েছে: 47
Bangla Lyrics
আজি শরততপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায়।
ওই শেফালির শাখে কী বলিয়া ডাকে বিহগ বিহগী কী যে গায় গো ॥
আজি মধুর বাতাসে হৃদয় উদাসে, রহে না আবাসে মন হায়–
কোন্ কুসুমের আশে কোন্ ফুলবাসে সুনীল আকাশে মন ধায় গো ॥
আজি কে যেন গো নাই, এ প্রভাতে তাই জীবন বিফল হয় গো–
তাই চারি দিকে চায়, মন কেঁদে গায় “এ নহে, এ নহে, নয় গো’।
কোন্ স্বপনের দেশে আছে এলোকেশে কোন্ ছায়াময়ী অমরায়।
আজি কোন্ উপবনে, বিরহবেদনে আমারি কারণে কেঁদে যায় গো ॥
আজি যদি গাঁথি গান অথিরপরান, সে গান শুনাব কারে আর।
আমি যদি গাঁথি মালা লয়ে ফুলডালা, কাহারে পরাব ফুলহার॥
আমি আমার এ প্রাণ যদি করি দান, দিব প্রাণ তবে কার পায়।
সদা ভয় হয় মনে পাছে অযতনে মনে মনে কেহ ব্যথা পায় গো ॥
Transliteration in English
aji sharatatapne prabhatasbapne ki jani paran ki je chay। oi shephalir shakhe ki baliya dake bihag bihgi ki je gay go ॥ aji madhur batase hriday udase, rahe na abase man hay– kon kusumer ashe kon phulbase sunil akashe man dhay go ॥ aji ke jen go nai, e prabhate tai jiban biphal hay go– tai chari dike chay, man kede gay “e nahe, e nahe, nay go’। kon sbapner deshe ache elokeshe kon chayamyi omray। aji kon upabne, birahbedne amari karne kede jay go ॥ aji jadi gathi gan othirapran, se gan shunab kare ar। ami jadi gathi mala laye phuldala, kahare parab phulhar॥ ami amar e pran jadi kari dan, dib pran tabe kar pay। sada bhay hay mane pache ojatne mane mane keh bjatha pay go ॥
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আজি শরততপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায়” গানটি কে গেয়েছেন?
“আজি শরততপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায়” গানটির শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আজি শরততপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায়” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আজি শরততপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায়” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।