ওগো সাঁওতালি ছেলে

দেখা হয়েছে: 664

Bangla Lyrics

ওগো সাঁওতালি ছেলে
শ্যামল সঘন নববরষার কিশোর দূত কি এলে।

ধানের ক্ষেতের পারে শালের ছায়ার ধারে
বাঁশির সুরেতে সুদূর দূরেতে চলেছ হৃদয় মেলে।

পুবদিগন্ত দিল তব দেহে নীলিমলেখা
পীত ধরাটিতে অরুণরেখা

কেয়াফুলখানি কবে তুলে আনি
দ্বারে মোর রেখে গেলে।

আমার গানের হংসবলাকাপাঁতি
বাদল-দিনের তোমার মনের সাথি।

ঝড়ে চঞ্চল তমালবনের প্রাণে
তোমাতে আমাতে মিলিয়াছি একখানে
মেঘের ছায়ায় চলিয়াছি ছায়া ফেলে।।

Transliteration in English

ogo saotali chele
shjamal saghan nababarshar kishor dut ki ele।
dhaner ksheter pare shaler chayar dhare
bashir surete sudur durete chalech hriday mele।
pubdigant dil tab dehe nilimlekha
pit dharatite orunrekha
keyaphulkhani kabe tule ani
dbare mor rekhe gele।
amar ganer hangsablakapati
badal-diner tomar maner sathi।
jhare chanchal tamalabner prane
tomate amate miliyachi ekkhane
megher chayay chaliyachi chaya phele।।