আমরা নূতন প্রাণের চর হা হা
দেখা হয়েছে: 1.1K
Bangla Lyrics
আমরা নূতন প্রাণের চর হা হা।
আমরা থাকি পথে ঘাটে, নাই আমাদের ঘর হা হা।।
নিয়ে পক্ক পাতার পুঁজি পালাবে শীত, ভাবছ বুঝি গো?
ও-সব কেড়ে নেব, উড়িয়ে দেব দখিন হাওয়ার ‘পর হা হা।।
তোমায় বাঁধব নূতন ফুলের মালায়
বসন্তের এই বন্দীশালায়।
জীর্ণ জরার ছদ্মরূপে এড়িয়ে যাবে চুপে চুপে?
তোমার সকল ভূষণ ঢাকা আছে, নাই যে অগোচর গো।।
Transliteration in English
amra nutan praner char ha ha। amra thaki pathe ghate, nai amader ghar ha ha।। niye pakk patar puji palabe shit, bhabach bujhi go? o-sab kere neb, uriye deb dakhin haoar ‘par ha ha।। tomay badhab nutan phuler malay basnter ei bandishalay। jirn jarar chadmrupe eriye jabe chupe chupe? tomar sakal bhushan dhaka ache, nai je ogochar go।।