মাটির বালাখানা

দেখা হয়েছে: 2.6K

শিল্পী: কিশোর পলাশঅ্যালবাম: জয় গুরুসুরকার: পাগল হাসানগীতিকার: পাগল হাসানবিভাগ: বাউল

Bangla Lyrics

মাটির বালাখানা
কথা ও সুর : পাগল হাসান
শিল্পী : কিশোর পলাশ

মাটির ও বিছানা, মাটির বালাখানা
নাই মশারি, কোল-বালিশ, কম্বল,
ও মন শোন মন মনুরা
মাটির ও পিঞ্জিরা,
ঠিকানা হইবো মাটির তল ।

অঙ্গে নয়া জোওয়ানি
খেলাও নাও দৌড়ানি
নয়া গাঁঙ্গে নয়া পানির ঢল ।
নয়া বসন্ত আইলো
নয়া কোকিল ডাকিল
নয়া প্রেমে হইয়াছ পাগল ।

মিছে তোর জমিদারি
সম্পদ সুন্দর নারী
টাকা কড়ি কইরাছ সম্বল ।
গায়ের পশম হইবে পর
বন্ধ কোঠা দালান ঘর
কার লাগিয়া বানাও রংমহল ।

আইবো’রে নিঠুর ও দিন
থাকবে না তোর নামের ছিন
দিনও হীন হাসান ভেবে পাগল ।
গলে পঁচে নিরাকার
দৌড় থামিবে দুই চাক্কার
মানব গাড়ি হইবোরে বিকল ।

Transliteration in English

matir balakhana
katha o sur : pagal hasan
shilpi : kishor palash
matir o bichana, matir balakhana
nai mashari, kol-balish, kambal,
o man shon man manura
matir o pinjira,
thikana haibo matir tal ।
ongge naya jooani
khelao nao dourani
naya gangge naya panir dhal ।
naya basant ailo
naya kokil dakil
naya preme haiyach pagal ।
miche tor jamidari
sampad sundar nari
taka kari kairach sambal ।
gayer pasham haibe par
bandh kotha dalan ghar
kar lagiya banao rangmahal ।
aibo’re nithur o din
thakbe na tor namer chin
dinao hin hasan bhebe pagal ।
gale pache nirakar
dour thamibe dui chakkar
manab gari haibore bikal ।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“মাটির বালাখানা” গানটি কে গেয়েছেন?
“মাটির বালাখানা” গানটির শিল্পী: কিশোর পলাশকিশোর পলাশ এর আরও বাংলা গানের কথা দেখুন।
“মাটির বালাখানা” গানটি কোন অ্যালবামের?
এই গানটি জয় গুরু অ্যালবামে প্রকাশিত হয়েছিল।
“মাটির বালাখানা” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার পাগল হাসান; সুরকার পাগল হাসান
“মাটির বালাখানা” কোন বিভাগের গান?
এই গানটি বাউল বিভাগের অন্তর্গত। বাউল বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“মাটির বালাখানা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।