আজ খেলা ভাঙার খেলা খেলবি আয়
দেখা হয়েছে: 24
Bangla Lyrics
আজ খেলা ভাঙার খেলা খেলবি আয়।
সুখের বাসা ভেঙে ফেলবি আয়।
মিলনমালার আজ বাঁধন তো টুটবে,
ফাগুন-দিনের আজ স্বপন তো ছুটবে,
উধাও মনের পাখা মেলবি আয়॥
অস্তগিরির ওই শিখরচূড়ে
ঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে।
কালবৈশাখীর হবে যে-নাচন,
সাথে নাচুক তোর মরণবাঁচন,
হাসি কাঁদন পায়ে ঠেলবি আয়॥
Transliteration in English
aj khela bhangar khela khelbi ay। sukher basa bhenge phelbi ay। milanmalar aj badhan to tutbe, phagun-diner aj sbapan to chutbe, udhao maner pakha melbi ay॥ ostgirir oi shikharchure jharer megher aj dhbaja ure। kalboishakhir habe je-nachan, sathe nachuk tor maranbachan, hasi kadan paye thelbi ay॥
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আজ খেলা ভাঙার খেলা খেলবি আয়” গানটি কে গেয়েছেন?
“আজ খেলা ভাঙার খেলা খেলবি আয়” গানটির শিল্পী: সুপ্রতীক দাস। সুপ্রতীক দাস এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আজ খেলা ভাঙার খেলা খেলবি আয়” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
“আজ খেলা ভাঙার খেলা খেলবি আয়” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আজ খেলা ভাঙার খেলা খেলবি আয়” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।