আমায় বাঁধবে যদি কাজের ডোরে
দেখা হয়েছে: 24
Bangla Lyrics
আমায় বাঁধবে যদি কাজের ডোরে
কেন পাগল কর এমন ক’রে ?।
বাতাস আনে কেন জানি কোন্ গগনের গোপন বাণী,
পরানখানি দেয় যে ভ’রে ॥
সোনার আলো কেমনে হে, রক্তে নাচে সকল দেহে।
কারে পাঠাও ক্ষণে ক্ষণে আমার খোলা বাতায়নে,
সকল হৃদয় লয় যে হ’রে ॥
রাগ: দেশ-বাউল
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৪ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: শান্তিনিকেতন
Transliteration in English
amay badhbe jadi kajer dore ken pagal kar eman k’re ?। batas ane ken jani kon gagner gopan bani, parankhani dey je bh’re ॥ sonar alo kemne he, rakte nache sakal dehe। kare pathao kshane kshane amar khola batayne, sakal hriday lay je h’re ॥ rag: desh-baul tal: kaharba rachnakal (banggabd): 24 choitr, 1320 rachnakal (khrishtabd): 1914 rachnasthan: shantiniketan
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমায় বাঁধবে যদি কাজের ডোরে” গানটি কে গেয়েছেন?
“আমায় বাঁধবে যদি কাজের ডোরে” গানটির শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায় ও সুমিত্রা বসু। হেমন্ত মুখোপাধ্যায় ও সুমিত্রা বসু এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আমায় বাঁধবে যদি কাজের ডোরে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার দিনেন্দ্রনাথ ঠাকুর।
“আমায় বাঁধবে যদি কাজের ডোরে” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমায় বাঁধবে যদি কাজের ডোরে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।