ওগো এলে কি শ্যামল পিয়া কাজল মেঘে
দেখা হয়েছে: 107
Bangla Lyrics
ওগো এলে কি শ্যামল পিয়া কাজল মেঘে
চাঁচর চিকুর ওড়ে পবন বেগে।।
তোমার লাবণী ঝ’রে
পড়িছে অবনী ’পরে
কদম শিহরে কর-পরশ লেগে।।
তড়িৎ ত্বরিত পায়ে
বিরহী-আঁখির ছায়ে তরাসে লুকায়,
চলিতে পথের মাঝে
ঝুমুর ঝুমুর বাজে নূপুর দু’পায়।
অশনি হানার ছলে
প্রিয়ারে ধরাও গলে,
রাতের মুকুল কাঁদে কুসুমে জেগে’।।
তাল: কাহার্বা
Transliteration in English
ogo ele ki shjamal piya kajal meghe chachar chikur ore paban bege।। tomar labni jh’re pariche obni ’pare kadam shihre kar-parash lege।। tarit tbarit paye birhi-akhir chaye tarase lukay, chalite pather majhe jhumur jhumur baje nupur du’pay। oshni hanar chale priyare dharao gale, rater mukul kade kusume jege’।। tal: kaharba Transliteration in English ogo ele ki shjamal piya kajal meghe chachar chikur ore paban bege।। tomar labni jh’re pariche obni ’pare kadam shihre kar-parash lege।। tarit tbarit paye birhi-akhir chaye tarase lukay, chalite pather majhe jhumur jhumur baje nupur du’pay। oshni hanar chale priyare dharao gale, rater mukul kade kusume jege’।। tal: kaharba
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ওগো এলে কি শ্যামল পিয়া কাজল মেঘে” গানটি কে গেয়েছেন?
“ওগো এলে কি শ্যামল পিয়া কাজল মেঘে” গানটির শিল্পী: হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“ওগো এলে কি শ্যামল পিয়া কাজল মেঘে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কাজী নজরুল ইসলাম।
“ওগো এলে কি শ্যামল পিয়া কাজল মেঘে” কোন বিভাগের গান?
এই গানটি নজরুল গীতি বিভাগের অন্তর্গত। নজরুল গীতি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ওগো এলে কি শ্যামল পিয়া কাজল মেঘে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।