বলো সখী, বলো তারি নাম

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

বলো সখী, বলো তারি নাম
আমার কানে কানে
যে-নাম বাজে তোমার বীণার
তানে তানে॥
বসন্তবাতাসে বনবীথিকায়
সে-নাম মিলে যাবে,
বিরহীবিহঙ্গকলগীতিকায়
সে নাম মদির হবে যে বকুলঘ্রাণে॥
নাহয় সখীদের মুখে মুখে
সে নাম দোলা খাবে সকৌতুকে।
পূর্ণিমারাতে একা যবে
অকারণে মন উতলা হবে
সে-নাম শুনাইব গানে গানে॥

Transliteration in English

balo sakhi, balo tari nam
amar kane kane
je-nam baje tomar binar
tane tane॥
basantbatase banbithikay
se-nam mile jabe,
birhibihanggakalgitikay
se nam madir habe je bakulghrane॥
nahay sakhider mukhe mukhe
se nam dola khabe sakoutuke।
purnimarate eka jabe
okarne man utla habe
se-nam shunaib gane gane॥

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“বলো সখী, বলো তারি নাম” গানটি কে গেয়েছেন?
“বলো সখী, বলো তারি নাম” গানটির শিল্পী: রেজওয়ানা চৌধুরী বন্যারেজওয়ানা চৌধুরী বন্যা এর আরও বাংলা গানের কথা দেখুন।
“বলো সখী, বলো তারি নাম” গানের গীতিকার ও সুরকার কে?
“বলো সখী, বলো তারি নাম” কোন বিভাগের গান?
“বলো সখী, বলো তারি নাম” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।