আমার যে দিন ভেসে গেছে
দেখা হয়েছে: 257
Bangla Lyrics
আমার যে দিন ভেসে গেছে চোখের জলে
তারি ছায়া পড়েছে শ্রাবণগগনতলে।।
সে দিন যে রাগিণী গেছে থেমে
অতল বিরহে নেমে গেছে থেমে
আজি পুবের হাওয়ায় হাওয়ায় হায় হায় হায় রে
কাঁপন ভেসে চলে।।
নিবিড় সুখে মধুর দুখে জড়িত ছিল সেই দিন–
দুই তারে জীবনের বাঁধা ছিল বীন।
তার ছিঁড়ে গেছে কবে একদিন কোন্ হাহারবে
সুর হারায়ে গেল পলে পলে।।
Transliteration in English
amar je din bhese geche chokher jale tari chaya pareche shrabanagaganatle।। se din je ragini geche theme otal birhe neme geche theme aji puber haoay haoay hay hay hay re kapan bhese chale।। nibir sukhe madhur dukhe jarit chil sei din– dui tare jibner badha chil bin। tar chire geche kabe ekdin kon haharbe sur haraye gel pale pale।।