খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণী
দেখা হয়েছে: 41
Bangla Lyrics
খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণী
দিনে দিনে ভাসাই দিনের তরীখানি ॥
স্রোতের লীলায় ভেসে ভেসে সুদূরে কোন্ অচিন দেশে
কোনো ঘাটে ঠেকবে কিনা নাহি জানি ॥
নাহয় ডুবে গেলই, নাহয় গেলই বা।
নাহয় তুলে লও গো, নাহয় ফেলোই বা।
হে অজানা, মরি মরি, উদ্দেশে এই খেলা করি,
এই খেলাতেই আপন-মনে ধন্য মানি ॥
রাগ: পরজ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1328
রচনাকাল (খৃষ্টাব্দ): 1921
রচনাস্থান: শান্তিনিকেতন
Transliteration in English
khelar chale sajiye amar ganer bani dine dine bhasai diner tarikhani ॥ sroter lilay bhese bhese sudure kon ochin deshe kono ghate thekbe kina nahi jani ॥ nahay dube gelai, nahay gelai ba। nahay tule lao go, nahay pheloi ba। he ojana, mari mari, uddeshe ei khela kari, ei khelatei apan-mane dhanj mani ॥ rag: paraj tal: kaharba rachnakal (banggabd): 1328 rachnakal (khrishtabd): 1921 rachnasthan: shantiniketan
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণী” গানটি কে গেয়েছেন?
“খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণী” গানটির শিল্পী: শ্রীরাধা বন্দোপাধ্যায়। শ্রীরাধা বন্দোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণী” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার দিনেন্দ্রনাথ ঠাকুর।
“খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণী” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণী” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।