ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা।

দেখা হয়েছে: 1.4K

Bangla Lyrics

ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা।

তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥

তুমি মিশেছ মোর দেহের সনে,

তুমি মিলেছ মোর প্রাণে মনে,

তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা ॥

ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে।

তোমার ‘পরে খেলা আমার দুঃখে সুখে।

তুমি অন্ন মুখে তুলে দিলে,

তুমি শীতল জলে জুড়াইলে,

তুমি যে সকল-সহা সকল-বহা মাতার মাতা ॥

ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা–

তবু জানি নে-যে কী বা তোমায় দিয়েছি মা!

আমার জনম গেল বৃথা কাজে,

আমি কাটানু দিন ঘরের মাঝে–

তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা ॥

Transliteration in English

o amar desher mati, tomar ‘pare thekai matha।
tomate bishbamyir, tomate bishbmayer achal pata ॥
tumi mishech mor deher sane,
tumi milech mor prane mane,
tomar oi shjamalabaran komal murti marme gatha ॥
ogo ma, tomar kole janam amar, maran tomar buke।
tomar ‘pare khela amar duhkhe sukhe।
tumi onn mukhe tule dile,
tumi shital jale juraile,
tumi je sakal-saha sakal-baha matar mata ॥
o ma, onek tomar kheyechi go, onek niyechi ma–
tabu jani ne-je ki ba tomay diyechi ma!
amar janam gel britha kaje,
ami katanu din gharer majhe–
tumi britha amay shakti dile shaktidata ॥

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা।” গানটি কে গেয়েছেন?
“ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা।” গানটির শিল্পী: রেজওয়ানা চৌধুরী বন্যারেজওয়ানা চৌধুরী বন্যা এর আরও বাংলা গানের কথা দেখুন।
“ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা।” গানের গীতিকার ও সুরকার কে?
“ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা।” কোন বিভাগের গান?
“ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা।” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।