ক’ফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে
দেখা হয়েছে: 450
Bangla Lyrics
ক’ফোটা চোখের জল ফেলেছো যে তুমি
ভালোবাসবে
পথের কাঁটায় পায়ে রক্ত না ঝড়ালে
কি করে এখানে তুমি আসবে
কত রাত কাটিয়েছো জেগে
স্বপ্নের মিথ্যে আবেগে ।।
কি এমন দুঃখকে সয়েছো
যে তুমি এত সহজেই হাসবে
পথের কাঁটায় পায়ে রক্ত না ঝড়ালে
কি করে এখানে তুমি আসবে
ক’ফোটা চোখের জল ফেলেছো যে তুমি
হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার
শোনোনিতো কান পেতে অস্ফুট কোনো কথা তার ।।
আজ কেন হাহাকার করো
সে কথায় ইতিহাস গড়ো
কি সুখ জলাঞ্জলি দিয়েছো
যে তুমি সুখের সাগরে ভাসবে
পথের কাঁটায় পায়ে রক্ত না ঝড়ালে
কি করে এখানে তুমি আসবে
Transliteration in English
k’phota chokher jal phelecho je tumi bhalobasbe pather katay paye rakt na jharale ki kare ekhane tumi asbe kat rat katiyecho jege sbapner mithje abege ।। ki eman duhkhke sayecho je tumi et sahjei hasbe pather katay paye rakt na jharale ki kare ekhane tumi asbe k’phota chokher jal phelecho je tumi hajar kajer bhire samay to hayni tomar shononito kan pete osphut kono katha tar ।। aj ken hahakar karo se kathay itihas garo ki sukh jalanjli diyecho je tumi sukher sagre bhasbe pather katay paye rakt na jharale ki kare ekhane tumi asbe