কররে পিয়ালা কবুল শুদ্ধ ঈমানে

দেখা হয়েছে: 998

Bangla Lyrics

মিশবি যদি জাত ছেফাতে এদিন আখেরের দিনে
কররে পিয়ালা কবুল শুদ্ধ ঈমানে।।
পিলে নুরের পিয়ালা খুলে যাবে রাগের তালা
অচিন মানুষের খেলা দেখবিরে দুই নয়নে।
ধর তরি যা পারি নুরি চিনরে সেই নুর জহরি
এহি চার পিয়ালা ভারি আছে অতি গোপনে।
ফানাফি শেখ ফানাফি রাসুল ফানাফিল্লা ফানা বাকাই কুল
এহি চার মোকামে লালন ভজ মুর্শিদ নির্জনে।।

Transliteration in English

mishbi jadi jat chephate edin akherer dine
karre piyala kabul shuddh imane।।
pile nurer piyala khule jabe rager tala
ochin manusher khela dekhbire dui nayne।
dhar tari ja pari nuri chinre sei nur jahri
ehi char piyala bhari ache oti gopne।
phanaphi shekh phanaphi rasul phanaphilla phana bakai kul
ehi char mokame lalan bhaj murshid nirjne।।