খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে
দেখা হয়েছে: 63
Bangla Lyrics
খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে ।
কত রাত তাই তো জেগেছি বলব কী তোরে ।।
প্রভাতে পথিক ডেকে যায়, অবসর পাই নে আমি হায়-
বাহিরের খেলায় ডাকে সে, যাব কী ক’রে ।।
যা আমার সবার হেলাফেলা যাচ্ছে ছড়াছড়ি
পুরোনো ভাঙা দিনের ঢেলা, তাই দিয়ে ঘর গড়ি ।
যে আমার নতুন খেলার জন তারি এই খেলার সিংহাসন,
ভাঙারে জোড়া দেবে সে কিসের মন্তরে ।।
Transliteration in English
khelaghar badhte legechi amar maner bhitre । kat rat tai to jegechi balab ki tore ।। prabhate pathik deke jay, obasar pai ne ami hay- bahirer khelay dake se, jab ki k’re ।। ja amar sabar helaphela jachche charachri purono bhanga diner dhela, tai diye ghar gari । je amar natun khelar jan tari ei khelar singhasan, bhangare jora debe se kiser mantre ।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে” গানটি কে গেয়েছেন?
“খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে” গানটির শিল্পী: মিতা হক। মিতা হক এর আরও বাংলা গানের কথা দেখুন।
“খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
“খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।