জানি তোমার অজানা নাহি গো কী আছে আমার মনে
দেখা হয়েছে: 59
Bangla Lyrics
জানি তোমার অজানা নাহি গো কী আছে আমার মনে ।
আমি গোপন করিতে চাহি গো, ধরা পড়ে দুনয়নে ।।
কী বলিতে পাছে কী বলি
তাই দূরে চলে যাই কেবলি,
পথপাশে দিন বাহি গো-
তুমি দেখে যাও আঁখিকোণে কী আছে আমার মনে ।।
চির নিশীথতিমিরগহনে আছে মোর পূজাবেদী-
চকিত হাসির দহনে সে তিমির দাও ভেদি ।
বিজন দিবস-রাতিয়া
কাটে ধেয়ানের মালা গাঁথিয়া,
আনমনে গান গাহি গো-
তুমি শুনে যাও খনে খনে কী আছে আমার মনে ।।
Transliteration in English
jani tomar ojana nahi go ki ache amar mane । ami gopan karite chahi go, dhara pare dunayne ।। ki balite pache ki bali tai dure chale jai kebli, pathpashe din bahi go- tumi dekhe jao akhikone ki ache amar mane ।। chir nishithtimiragahne ache mor pujabedi- chakit hasir dahne se timir dao bhedi । bijan dibas-ratiya kate dheyaner mala gathiya, anamne gan gahi go- tumi shune jao khane khane ki ache amar mane ।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“জানি তোমার অজানা নাহি গো কী আছে আমার মনে” গানটি কে গেয়েছেন?
“জানি তোমার অজানা নাহি গো কী আছে আমার মনে” গানটির শিল্পী: মিতা হক। মিতা হক এর আরও বাংলা গানের কথা দেখুন।
“জানি তোমার অজানা নাহি গো কী আছে আমার মনে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
“জানি তোমার অজানা নাহি গো কী আছে আমার মনে” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“জানি তোমার অজানা নাহি গো কী আছে আমার মনে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।