তোমার আসন পাতব কোথায় হে অতিথি
দেখা হয়েছে: 13
Bangla Lyrics
তোমার আসন পাতব কোথায় হে অতিথি।
ছেয়ে গেছে শুকনো পাতায় কাননবীথি।।
ছিল ফুটে মালতীফুল কুন্দকলি
উত্তরবায় লুঠ ক’রে তায় গেল চলি–
হিমে বিবশ বনস্থলী বিরলগীতি
হে অতিথি।।
সুর-ভোলা ওই ধরার বাঁশি লুটায় ভুঁয়ে
মর্মে তাহার তোমার হাসি দাও না ছুঁয়ে।
মাতবে আকাশ নবীন রঙের তানে তানে
পলাশ বকুল ব্যাকুল হবে আত্মদানে–
জাগবে বনের মুগ্ধ মনে মধুর স্মৃতি
হে অতিথি।।
Transliteration in English
tomar asan patab kothay he otithi। cheye geche shukno patay kananbithi।। chil phute maltiphul kundakli uttarbay luth k’re tay gel chali– hime bibash banasthli biralgiti he otithi।। sur-bhola oi dharar bashi lutay bhuye marme tahar tomar hasi dao na chuye। matbe akash nabin ranger tane tane palash bakul bjakul habe atmdane– jagbe baner mugdh mane madhur smriti he otithi।।