ধীর সমীরে, চঞ্চল নীরে

দেখা হয়েছে: 25

শিল্পী: সমবেতগীতিকার: রজনীকান্ত সেনবিভাগ: ভক্তিমূলক গান

Bangla Lyrics

ধীর সমীরে, চঞ্চল নীরে,
খেলে যবে মন্দ হিলোল,—
বিগলিত-কাঞ্চন-সন্নিভ শশধর,
জল মাঝে খেলে মৃদু দোল ;—
যবে, কনকপ্রভাতে, নবরবিসাথে,
জাগে সুষুপ্ত ধরা,—
পরিমল-পূরিত কুসুমিত কাননে,
পাখী গাহে সুমধুর বোল ;
যবে, শ্যামল শস্যে, বিস্তৃত প্রান্তর
রাজে, মোহিয়া মন প্রাণ,—
সান্ধ্য-সমীরণ-চুম্বিত-চঞ্চল,
শীত-শিশির করে পান ;
কোটি নয়ন দেহ, কোটি শ্রবন, প্রভু,
দেহ মোরে কোটি সুকন্ঠ,—
হেরিতে মোহন ছবি, শুনিতে সে সঙ্গীত
তুলিতে তোমারি যশরোল!

॥ মিশ্র ভূপালী, কাওয়ালী॥

Transliteration in English

dhir samire, chanchal nire,
khele jabe mand hilol,—
biglit-kanchan-sannibh shashadhar,
jal majhe khele mridu dol ;—
jabe, kanakaprbhate, nabarbisathe,
jage sushupt dhara,—
parimal-purit kusumit kanne,
pakhi gahe sumdhur bol ;
jabe, shjamal shasje, bistrit prantar
raje, mohiya man pran,—
sandhj-samiran-chumbit-chanchal,
shit-shishir kare pan ;
koti nayan deh, koti shraban, prabhu,
deh more koti sukanth,—
herite mohan chabi, shunite se sanggit
tulite tomari jashrol!
॥ mishr bhupali, kaoali॥

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“ধীর সমীরে, চঞ্চল নীরে” গানটি কে গেয়েছেন?
“ধীর সমীরে, চঞ্চল নীরে” গানটির শিল্পী: সমবেতসমবেত এর আরও বাংলা গানের কথা দেখুন।
“ধীর সমীরে, চঞ্চল নীরে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রজনীকান্ত সেন
“ধীর সমীরে, চঞ্চল নীরে” কোন বিভাগের গান?
এই গানটি ভক্তিমূলক গান বিভাগের অন্তর্গত। ভক্তিমূলক গান বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ধীর সমীরে, চঞ্চল নীরে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।