ধীরে সমীরে চঞ্চল নীরে

দেখা হয়েছে: 142

Bangla Lyrics

ধীরে সমীরে চঞ্চল নীরে
খেলে যবে মন্দ হিল্লোল
বিগলিত-কাঞ্চন সন্নিভ-শশধর
জল মাঝে খেলে মৃদু দোল্ ।।

যবে, কনক প্রভাতে নব রবি সাথে
জাগে সুষুপ্ত ধরা-
পরিমল-পূরিত কুসুমিত কাননে
পাখি গাহে সুমধুর বোল্ ।।

যবে, শ্যামল শস্যে বিস্তৃত প্রান্তর
রাজে, মোহিয়া মন প্রাণ;
সান্ধ্য-সমীরণ চুম্বিত অঞ্চল
শীত শিশির করে পান।।

কোটি নয়ন দেহ কোটি শ্রবণ প্রভু
দেহ মোরে কোটি সুকণ্ঠ;
হেরিতে মোহন ছবি শুনিতে সে-সঙ্গীত
তুলিতে তোমারি যশরোল।।

Transliteration in English

dhire samire chanchal nire
khele jabe mand hillol
biglit-kanchan sannibh-shashadhar
jal majhe khele mridu dol ।।
jabe, kanak prabhate nab rabi sathe
jage sushupt dhara-
parimal-purit kusumit kanne
pakhi gahe sumdhur bol ।।
jabe, shjamal shasje bistrit prantar
raje, mohiya man pran;
sandhj-samiran chumbit onchal
shit shishir kare pan।।
koti nayan deh koti shraban prabhu
deh more koti sukanth;
herite mohan chabi shunite se-sanggit
tulite tomari jashrol।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“ধীরে সমীরে চঞ্চল নীরে” গানটি কে গেয়েছেন?
“ধীরে সমীরে চঞ্চল নীরে” গানটির শিল্পী: গীতা মাইতিগীতা মাইতি এর আরও বাংলা গানের কথা দেখুন।
“ধীরে সমীরে চঞ্চল নীরে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রজনীকান্ত সেন
“ধীরে সমীরে চঞ্চল নীরে” কোন বিভাগের গান?
এই গানটি ভক্তিমূলক গান বিভাগের অন্তর্গত। ভক্তিমূলক গান বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ধীরে সমীরে চঞ্চল নীরে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।