কেন বঞ্চিত হব চরণে ?

দেখা হয়েছে: 16

Bangla Lyrics

কেন বঞ্চিত হব চরণে ?
আমি, কত আশা ক’রে বসে আছি,
পাব জীবনে, না হয় মরণে!
আহা, তাই যদি নাহি হবে গো,—
পাতকি-তারণ-তরীতে, তাপিত
আতুরে তুলে’ না ল’বে গো ;
হ’য়ে পথের ধূলায় অন্ধ,
এসে, দেখিব কি খেয়া বন্ধ ?
তবে, পারে ব’সে “পার কর” ব’লে, পাপী
কেন ডাকে দীন-শরণে ?
আমি শুনেছি, হে তৃষা-হারী!
তুমি, এনে দাও তারে প্রেম-অমৃত,
তৃষিত যে চাহে বারি ;
তুমি, আপনা হইতে হও আপনার,
যার কেহ নাই, তুমি আছ তার ;
এ কি, সব মিছে কথা ? ভাবিতে সে ব্যথা
বড় বাজে, প্রভু, মরমে!

॥ মিশ্র খাম্বাজ, জলদ একতালা॥

Transliteration in English

ken banchit hab charne ?
ami, kat asha k’re base achi,
pab jibne, na hay marne!
aha, tai jadi nahi habe go,—
patki-taran-tarite, tapit
ature tule’ na l’be go ;
h’ye pather dhulay ondh,
ese, dekhib ki kheya bandh ?
tabe, pare b’se “par kar” b’le, papi
ken dake din-sharne ?
ami shunechi, he trisha-hari!
tumi, ene dao tare prem-omrit,
trishit je chahe bari ;
tumi, apna haite hao apnar,
jar keh nai, tumi ach tar ;
e ki, sab miche katha ? bhabite se bjatha
bar baje, prabhu, marme!
॥ mishr khambaj, jalad ektala॥

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“কেন বঞ্চিত হব চরণে ?” গানটি কে গেয়েছেন?
“কেন বঞ্চিত হব চরণে ?” গানটির শিল্পী: নিশীথ সাধুনিশীথ সাধু এর আরও বাংলা গানের কথা দেখুন।
“কেন বঞ্চিত হব চরণে ?” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রজনীকান্ত সেন
“কেন বঞ্চিত হব চরণে ?” কোন বিভাগের গান?
এই গানটি ভক্তিমূলক গান বিভাগের অন্তর্গত। ভক্তিমূলক গান বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“কেন বঞ্চিত হব চরণে ?” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।