পুরানো জানিয়া চেয়ো না আমারে
দেখা হয়েছে: 37
Bangla Lyrics
পুরানো জানিয়া চেয়ো না আমারে আধেক আঁখির কোণে অলস অন্যমনে।
আপনারে আমি দিতে আসি যেই জেনো জেনো সেই শুভ নিমেষেই
জীর্ণ কিছুই নেই কিছু নেই, ফেলে দিই পুরাতনে।।
আপনারে দেয় ঝরনা আপন ত্যাগরসে উচ্ছলি–
লহরে লহরে নূতন নূতন অর্ঘ্যের অঞ্জলি।
মাধবীকুঞ্জ বার বার করি বনলক্ষ্মীর ডালা দেয় ভরি–
বারবার তার দানমঞ্জরী নব নব ক্ষণে ক্ষণে।।
তোমার প্রেমে যে লেগেছে আমায় চির নূতনের সুর।
সব কাজে মোর সব ভাবনায় জাগে চিরসুমধুর।
মোর দানে নেই দীনতার লেশ, যত নেবে তুমি না পাবে শেষ–
আমার দিনের সকল নিমেষ ভরা অশেষের ধনে॥
Transliteration in English
purano janiya cheyo na amare adhek akhir kone olas onjamne। apnare ami dite asi jei jeno jeno sei shubh nimeshei jirn kichui nei kichu nei, phele dii puratne।। apnare dey jharna apan tjagarse uchchli– lahre lahre nutan nutan orghjer onjli। madhbikunj bar bar kari banalkshmir dala dey bhari– barbar tar danamanjri nab nab kshane kshane।। tomar preme je legeche amay chir nutner sur। sab kaje mor sab bhabnay jage chirsumdhur। mor dane nei dintar lesh, jat nebe tumi na pabe shesh– amar diner sakal nimesh bhara oshesher dhane॥