বকুলগন্ধে বন্যা এল দখিন হাওয়ার স্রোতে
দেখা হয়েছে: 18
Bangla Lyrics
বকুলগন্ধে বন্যা এল দখিন হাওয়ার স্রোতে।
পুষ্পধনু, ভাসাও তরী নন্দনতীর হতে।।
পলাশকলি দিকে দিকে তোমার আখর দিল লিখে,
চঞ্চলতা জাগিয়ে দিল অরণ্যে পর্বতে।।
আকাশপারে পেতে আছে একলা আসনখানি,–
নিত্যকালের সেই বিরহীর জাগল আশার বাণী।।
পাতায় পাতায় ঘাসে ঘাসে নবীন প্রাণের পত্র আসে,
পলাশ-জবায় কনকচাঁপায় অশোকে অশ্বথে।।
Transliteration in English
bakulagndhe banja el dakhin haoar srote। pushpadhnu, bhasao tari nandantir hate।। palashakli dike dike tomar akhar dil likhe, chanchalta jagiye dil ornje parbte।। akashpare pete ache ekla asankhani,– nitjkaler sei birhir jagal ashar bani।। patay patay ghase ghase nabin praner patr ase, palash-jabay kanakchapay oshoke oshbthe।।