মা
দেখা হয়েছে: 2.1K
Bangla Lyrics
শহর ছেড়ে অনেক দুরে
অজানা এক গাঁয়ের পথে
মা নামের এক ছোট্ট কথা
হারিয়ে গেছে কুটির ঘরে
আজো কেন খুঁজি তাঁরে
সেই কুটিরের অন্ধকারে ।
পথ চেয়ে হায় থাকতো সে যে
সেই সে ভিক্ষারিনীর বেশে
দেইনি দেখা কইনি কথা
ডাকি নি মা ভালবেসে
কিসের মায়ায় কোন ছলনায়
দিলাম পাড়ি কোন বিদেশে ।
আজ সে মায়ার জাল কেটেছে
নি:শ্ব আমি সব হারিয়ে
তাইতো এলাম তাঁরি খোঁজে
তাঁর সে ভাঙা কুটির দ্বারে
আজ কেন কেউ জেগে নেই
তাঁরি মতন পথটি চেয়ে ।
Transliteration in English
shahar chere onek dure ojana ek gayer pathe ma namer ek chott katha hariye geche kutir ghare ajo ken khuji tare sei kutirer ondhkare । path cheye hay thakto se je sei se bhiksharinir beshe deini dekha kaini katha daki ni ma bhalbese kiser mayay kon chalnay dilam pari kon bideshe । aj se mayar jal keteche ni:shb ami sab hariye taito elam tari khoje tar se bhanga kutir dbare aj ken keu jege nei tari matan pathti cheye ।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“মা” গানটি কে গেয়েছেন?
“মা” গানটির শিল্পী: সুমন হাফিজ। সুমন হাফিজ এর আরও বাংলা গানের কথা দেখুন।
“মা” গানটি কোন অ্যালবামের?
এই গানটি এলোমেলো অ্যালবামে প্রকাশিত হয়েছিল। প্রকাশের বছর: 2012।
“মা” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কাঙ্ক্ষিতা সাইকী; সুরকার সুমন হাফিজ।
“মা” কোন বিভাগের গান?
এই গানটি আধুনিক বিভাগের অন্তর্গত। আধুনিক বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“মা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।