মরণসাগরপারে তোমরা অমর
দেখা হয়েছে: 89
Bangla Lyrics
মরণসাগরপারে তোমরা অমর,
তোমাদের স্মরি।
নিখিলে রচিয়া গেলে আপনারই ঘর,
তোমাদের স্মরি ॥
সংসারে জ্বেলে গেলে যে নব আলোক
জয় হোক, জয় হোক, তারি জয় হোক–
তোমাদের স্মরি ॥
বন্দীরে দিয়ে গেছ মুক্তির সুধা,
তোমাদের স্মরি।
সত্যের বরমালে সাজালে বসুধা,
তোমাদের স্মরি।
রেখে গেলে বাণী সে যে অভয় অশোক,
জয় হোক, জয় হোক, তারি জয় হোক–
তোমাদের স্মরি ॥
Transliteration in English
maransagarpare tomra omar, tomader smari। nikhile rachiya gele apnarai ghar, tomader smari ॥ sangsare jbele gele je nab alok jay hok, jay hok, tari jay hok– tomader smari ॥ bandire diye gech muktir sudha, tomader smari। satjer barmale sajale basudha, tomader smari। rekhe gele bani se je obhay oshok, jay hok, jay hok, tari jay hok– tomader smari ॥
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“মরণসাগরপারে তোমরা অমর” গানটি কে গেয়েছেন?
“মরণসাগরপারে তোমরা অমর” গানটির শিল্পী: অদিতি সেন গুপ্ত। অদিতি সেন গুপ্ত এর আরও বাংলা গানের কথা দেখুন।
“মরণসাগরপারে তোমরা অমর” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“মরণসাগরপারে তোমরা অমর” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।