হৃদয়ে তোমার দয়া যেন পাই

দেখা হয়েছে: 44

Bangla Lyrics

হৃদয়ে তোমার দয়া যেন পাই।

সংসারে যা দিবে মানিব তাই

হৃদয়ে তোমায় যেন পাই।।

তব দয়া জাগিবে স্মরণে

নিশিদিন জীবনে মরণে

দুঃখে সুখে সম্পদে বিপদে তোমারি দয়া-পানে চাই

তোমারি দয়া যেন পাই।।

তব দয়া শান্তির নীরে অন্তরে নামিবে ধীরে।

তব দয়া মঙ্গল-আলো

জীবন-আঁধারে জ্বালো

প্রেমভক্তি মম সকল শক্তি মম তোমারি দয়ারূপে পাই

আমার ব’লে কিছু নাই।।

Transliteration in English

hridye tomar daya jen pai।
sangsare ja dibe manib tai
hridye tomay jen pai।।
tab daya jagibe smarne
nishidin jibne marne
duhkhe sukhe sampde bipde tomari daya-pane chai
tomari daya jen pai।।
tab daya shantir nire ontre namibe dhire।
tab daya manggal-alo
jiban-adhare jbalo
premabhkti mam sakal shakti mam tomari dayarupe pai
amar b’le kichu nai।।