মোর বীণা ওঠে কোন সুরে বাজে

দেখা হয়েছে: 131

Bangla Lyrics

মোর বীণা ওঠে কোন্‌ সুরে বাজে কোন্‌ নব চঞ্চল ছন্দে।
মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয়স্পন্দে।।

আসে কোন্‌ তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চলপ্রান্ত,
আলোকের নৃত্যে বনান্ত মুখরিত অধীর আনন্দে।
অম্বরপ্রাঙ্গনমাঝে নিঃস্বর মঞ্জীর গুঞ্জে।

অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লবপুঞ্জে।
কার পদপরশন-আশা তৃণে তৃণে অর্পিল ভাষা,
সমীরণ বন্ধনহারা উন্‌মন কোন্‌ বনগন্ধে।।

Transliteration in English

mor bina othe kon sure baje kon nab chanchal chande।
mam ontar kampit aji nikhiler hridayaspnde।।
ase kon tarun oshant, ure basnanchalprant,
aloker nritje banant mukhrit odhir annde।
ombarprangganmajhe nihsbar manjir gunje।
oshrut sei tale baje kartali pallabpunje।
kar padaparashan-asha trine trine orpil bhasha,
samiran bandhanhara unman kon banagndhe।।