হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে
দেখা হয়েছে: 83
Bangla Lyrics
হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে।
বেদন-বাঁশি উঠল বেজে বাতাসে বাতাসে ॥
এই-যে আলোর আকুলতা আমারি এ আপন কথা–
ফিরে এসে আমার প্রাণে আমারে উদাসে॥
বাইরে তুমি নানা বেশে ফের নানা ছলে;
জানি নে তো আমার মালা দিয়েছি কার গলে।
আজকে দেখি পরান-মাঝে, তোমার গলায় সব মালা যে–
সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্বনাশে।
সেই কথা আজ প্রকাশ হল অনন্ত আকাশে॥
রাগ: পিলু
তাল: ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ ভাদ্র, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩০ অগাস্ট, ১৯১৪
রচনাস্থান: সুরুল
Transliteration in English
hriday amar prakash hal onant akashe। bedan-bashi uthal beje batase batase ॥ ei-je alor akulta amari e apan katha– phire ese amar prane amare udase॥ baire tumi nana beshe pher nana chale; jani ne to amar mala diyechi kar gale। ajke dekhi paran-majhe, tomar galay sab mala je– sab niye shesh dhara dile gabhir sarbnashe। sei katha aj prakash hal onant akashe॥ rag: pilu tal: shashthi rachnakal (banggabd): 13 bhadr, 1321 rachnakal (khrishtabd): 30 ogast, 1914 rachnasthan: surul
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে” গানটি কে গেয়েছেন?
“হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে” গানটির শিল্পী: জয়শ্রী দাস গুপ্ত। জয়শ্রী দাস গুপ্ত এর আরও বাংলা গানের কথা দেখুন।
“হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার দিনেন্দ্রনাথ ঠাকুর।
“হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।