আজ বারি ঝরে ঝরঝর

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আজ বারি ঝরে ঝরঝর ভরা বাদরে,
আকাশ-ভাঙা আকুল ধারা কোথাও না
ধরে। শালের বনে থেকে থেকে ঝড় দোলা দেয় হেঁকে হেঁকে,
জল ছুটে যায় এঁকে বেঁকে মাঠের ’পরে। আজ
মেঘের জটা উড়িয়ে দিয়ে নৃত্য কে করে।
ওরে বৃষ্টিতে মোর ছুটেছে মন, লুটেছে এই ঝড়ে—
বুক ছাপিয়ে তরঙ্গ মোর কাহার পায়ে পড়ে।
অন্তরে আজ কী কলরোল, দ্বারে দ্বারে ভাঙল আগল—
হৃদয়-মাঝে জাগল পাগল আজি ভাদরে।
আজ এমন করে কে মেতেছে বাহিরে ঘরে।

Transliteration in English

Aaj baari jhare jharojharo bhara baadore,
Aakash bhaanga aakul dhaara kothao na dhare.
Shaaler bone theke theke   jhar dola dey hneke hneke,
Jal chhute jaay enke bneke maatthar pare.
Aaj    megher jota uriye diye nritto ke kare.
Ore bristite mor chhuteche mon, lutechhe ei jhare -
Buk chhapiye tarongo mor kaahar paaye pare.
Antare aaj ki kalorol, dwaare dwaare bhaanglo aagol -
Hriday maajhe jaaglo paagol aaji bhaadore.
Aaj emon kore ke metechhe baahire ghare.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আজ বারি ঝরে ঝরঝর” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আজ বারি ঝরে ঝরঝর” গানটি শুরু হয়:

আজ বারি ঝরে ঝরঝর ভরা বাদরে,
আকাশ-ভাঙা আকুল ধারা কোথাও না
ধরে। শালের বনে থেকে থেকে ঝড় দোলা দেয় হেঁকে হেঁকে,
জল ছুটে যায় এঁকে বেঁকে মাঠের ’পরে। আজ

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আজ বারি ঝরে ঝরঝর” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আজ বারি ঝরে ঝরঝর” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আজ বারি ঝরে ঝরঝর” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আজ বারি ঝরে ঝরঝর” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান