বাহির হলেম
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
বাহির হলেম আমি আপন ভিতর হতে,
নীল আকাশে পাড়ি দেব খ্যাপা হাওয়ার স্রোতে।
আমের মুকুল ফুটে ফুটে যখন পড়ে ঝ’রে ঝ’রে
মাটির আঁচল ভ’রে ভ’রে—
ঝরাই আমার মনের কথা ভরা ফাগুন-চোতে।
কোথা তুই প্রাণের দোসর বেড়াস ঘুরি ঘুরি—
বনবীথির আলোছায়ায় করিস লুকোচুরি।
আমার একলা বাঁশি পাগলামি তার পাঠায় দিগন্তরে
তোমার গানের তরে—
কবে বসন্তেরে জাগিয়ে দেব আমাতে আর তোতে।
Transliteration in English
Baahir holem aami aapon bhitor hote, Neel aakashe paari debo khyapa haawar srote. Aamer mukul phute phute jakhon pore jhore jhore Maatir aanchal bhore bhore- Jhorai aamar moner katha bhara phaagun-chote. Kotha tui praaner dosor beras ghuri ghuri - Bonobithir aalochhaayay koris lukochuri.. Aamar ekla bnaashi paaglami taar paathai digantare. Tomar gaaner tare - Kabe basontere jaagiye debo aamate aar tote.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“বাহির হলেম” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
বাহির হলেম আমি আপন ভিতর হতে,
নীল আকাশে পাড়ি দেব খ্যাপা হাওয়ার স্রোতে।
আমের মুকুল ফুটে ফুটে যখন পড়ে ঝ’রে ঝ’রে
মাটির আঁচল ভ’রে ভ’রে—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।