বলি, ও আমার

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

বলি, ও আমার গোলাপ-বালা, বলি, ও আমার গোলাপ-বালা-
তোলো মুখানি, তোলো মুখানি— কুসুমকুঞ্জ করো আলা।
বলি, কিসের শরম এত! সখী, কিসের শরম এত!
সখী, পাতার মাঝারে লুকায়ে মুখানি কিসের শরম এত।
বালা, ঘুমায়ে পড়েছে ধরা। সখী, ঘুমায় চন্দ্রতারা।
প্রিয়ে, ঘুমায় দিক্রবালারা সবে— ঘুমায় জগৎ
যত। বলিতে মনের কথা, সখী, এমন সময়
কোথা। প্রিয়ে, তোলো মুখানি, আছে গো আমার প্রাণের কথা
কত। আমি এমন সুধীর স্বরে, সখী, কহিব তোমার কানে—
প্রিয়ে, স্বপনের মতো সে কথা আসিয়ে পশিবে তোমার প্রাণে।
তবে মুখানি তুলিয়ে চাও, সুধীরে মুখানি তুলিয়ে
চাও। সখী, একটি চুম্বন দাও— গোপনে একটি চুম্বন চাও।

Transliteration in English

Boli, o golap baala, boli, o aamar golap baala -
Tolo mukhani, tolo mukhani -   kusumokunjo karo aala
Boli, kiser sharom eto ! Sokhi, kiser sharom eto !
Sokhi, paatar maajhare lukaye mukhani kiser sharom eto !
Baala, ghumaye porechhe dhara   sokhi, ghumay chandrotaara.
Priye, ghumay dikbaalara sabe -   ghumay jagot jato.
Bolite moner katha, sokhi, emon samay kotha.
Priye, tolo mukhani, aachhe go aamar praaner katha kato.
Aami emon sudheer sware , sokhi, kohibo tomar kaane -
Priye, swaponer moto se katha aasiye poshibe tomar praane.
Tabe mukhani tuliye chaao, sudhire  mukhani tuliye chaao.
Sokhj, ekti chumban daao -   gopane ekti chumban daao.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“বলি, ও আমার” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“বলি, ও আমার” গানটি শুরু হয়:

বলি, ও আমার গোলাপ-বালা, বলি, ও আমার গোলাপ-বালা-
তোলো মুখানি, তোলো মুখানি— কুসুমকুঞ্জ করো আলা।
বলি, কিসের শরম এত! সখী, কিসের শরম এত!
সখী, পাতার মাঝারে লুকায়ে মুখানি কিসের শরম এত।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“বলি, ও আমার” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“বলি, ও আমার” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“বলি, ও আমার” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“বলি, ও আমার” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান