নহ মাতা, নহ কন্যা

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

নহ মাতা, নহ কন্যা, নহ বধূ, সুন্দরী রূপসী হে নন্দনবাসিনী উর্বশী। গোষ্ঠে
যবে নামে সন্ধ্যা শ্রান্ত দেহে স্বর্ণাঞ্চল টানি তুমি
কোনো গৃহপ্রান্তে নাহি জ্বালো সন্ধ্যাদীপখানি।
দ্বিধায় জড়িত পদে কম্প্রবক্ষে নম্রনেত্রপাতে
স্মিতহাস্যে নাহি চল লজ্জিত বাসরশয্যাতে অর্ধরাতে।
উষার উদয়-সম অনবগুণ্ঠিতা তুমি অকুণ্ঠিতা॥
সুরসভাতলে যবে নৃত্য করো পুলকে উল্লসি
হে বিলোল হিল্লোল উর্বশী,
ছন্দে নাচি উঠে সিন্ধুমাঝে তরঙ্গের দল,
শস্যশীর্ষে শিহরিয়া কাঁপি উঠে ধরার অঞ্চল,
তোমার মদির গন্ধ অন্ধ বায়ু বহে চারি ভিতে,
মধুমত্ত ভৃঙ্গ-সম মুগ্ধ কবি ফিরে লুব্ধ চিতে উদ্দাম গীতে।
নূপুর গুঞ্জরি চলো আকুল-অঞ্চলা বিদ্যুতচঞ্চলা॥

Transliteration in English

Naho mata, naho konya, naho bodhu, sundari rupasi  hey nandanobaasini urboshi.
Gosthe jabe naame sondhya shraanto dehe swarnanchalo taani
Tumi kono grihopraante naahi jwaalo sodhadipkhani.
Dwidhaay jorito pade kamprobokkhe namronetropaate
Smitohaasye naahi chalo   lojjito basarsojjate ardhoraate.
Ushaar udayo-samo anaboguntthita   tumi akuntthita.
Surosabhatale jabe nrityo karo pulake ullosi
Hey bilol hillol urboshi,
Chhande naachi utthe   sindhumaajhe taronger dal,
Shoshyoshirshe shihoriya knaapi utthe dharar anchal,
Tomar modir gandho andho baayu bohe chaari bhite,
Modhumatto bhringo-samo mugdho kobi phire lubdho chite uddam gite.
Nupur gunjori chalo aakulo-anchala   bidyutochanchala.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“নহ মাতা, নহ কন্যা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“নহ মাতা, নহ কন্যা” গানটি শুরু হয়:

নহ মাতা, নহ কন্যা, নহ বধূ, সুন্দরী রূপসী হে নন্দনবাসিনী উর্বশী। গোষ্ঠে
যবে নামে সন্ধ্যা শ্রান্ত দেহে স্বর্ণাঞ্চল টানি তুমি
কোনো গৃহপ্রান্তে নাহি জ্বালো সন্ধ্যাদীপখানি।
দ্বিধায় জড়িত পদে কম্প্রবক্ষে নম্রনেত্রপাতে

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“নহ মাতা, নহ কন্যা” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“নহ মাতা, নহ কন্যা” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“নহ মাতা, নহ কন্যা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“নহ মাতা, নহ কন্যা” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান