দুখের কথা তোমায়

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

দুখের কথা তোমায় বলিব না, দুখ ভুলেছি ও করপরশে।
যা-কিছু দিয়েছ তাই পেয়ে, নাথ, সুখে আছি, আছি হরষে।
আনন্দ-আলয় এ মধুর ভব, হেথা আমি আছি এ কী স্নেহ তব—
তোমার চন্দ্রমা তোমার তপন মধুর কিরণ বরষে।
কত নব হাসি ফুটে ফুলবনে প্রতিদিন নবপ্রভাতে।
প্রতিনিশি কত গ্রহ কত তারা তোমার নীরব সভাতে।
জননীর স্নেহ সুহৃদের প্রীতি শত ধারে সুধা ঢালে নিতি নিতি,
জগতের প্রেমমধুরমাধুরী ডুবায় অমৃতসরসে।
ক্ষুদ্র মোরা তবু না জানি মরণ, দিয়েছ তোমার অভয় শরণ—
শোক তাপ সব হয় হে হরণ তোমার চরণদরশে।
প্রতিদিন যেন বড় ভালোবাসা, প্রতিদিন মিটে প্রাণের পিপাসা—
পাই নব প্রাণ— জাগে নব আশা নব নব নব-বরষে

Transliteration in English

Dukher katha tomay bolibo na,    dukh bhulechhi o karoparoshe.
Ja-kichhu diyechho taai peye, naath,    sukhe aachhi, aachhi haroshe.
Aanondo-aalay e modhur bhabo,   hetha aami aachi e ki sneha tabo -
Tomar chandroma tomar tapon    modhur kiran baroshe.
Kato nabo haasi phute phulobane    protidin naboprobhate.
Protinishi kato groho kato taara     tomar nirab sabhate.
Janonir sneho suhrider priti    shato dhaare sudha dhale niti niti,
Jagoter premomodhuromaadhuri    dubay amritosarose.
Khudro mora tobu na jaani maron,   diyechho tomar abhayo sharon -
Shoko-taapo sab hoy hey haron     tomar charonodaroshe.
Protidin jeno baare bhaalobasha,    protidin mite praaner pipasa -
Paai nabo praan- jaage nabo aasha nabo nabo nabo-baroashe.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“দুখের কথা তোমায়” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“দুখের কথা তোমায়” গানটি শুরু হয়:

দুখের কথা তোমায় বলিব না, দুখ ভুলেছি ও করপরশে।
যা-কিছু দিয়েছ তাই পেয়ে, নাথ, সুখে আছি, আছি হরষে।
আনন্দ-আলয় এ মধুর ভব, হেথা আমি আছি এ কী স্নেহ তব—
তোমার চন্দ্রমা তোমার তপন মধুর কিরণ বরষে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“দুখের কথা তোমায়” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“দুখের কথা তোমায়” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“দুখের কথা তোমায়” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“দুখের কথা তোমায়” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান