এবার অবগুণ্ঠন খোলো

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

এবার অবগুণ্ঠন খোলো।
গহন মেঘমায়ায় বিজন বনছায়ায়
তোমার আলসে অবলুণ্ঠন সারা হল।
শিউলিসুরভি রাতে বিকশিত জ্যোৎস্নাতে
মৃদু মর্মরগানে তব মর্মের বাণী বোলো।
বিষাদ-অশ্রুজলে মিলুক শরমহাসি—
মালতীবিতানতলে বাজুক বঁধুর বাঁশি।
শিশিরসিক্ত বায়ে বিজড়িত আলোছায়ে
বিরহ-মিলনে-গাঁথা নব প্রণয়দোলায় দোলো।

Transliteration in English

Ebaar abogunthano kholo.
Gahono meghomaayay   bijano bonochaayay
Tomaro   aalose abolunthano saara holo.
Shiulisurobhi raate   bikoshito jotsnate
Mridu marmarogaane    tabo   marmero baani bolo.
Bishado-oshrujale   miluk sharomohaasi -
Maalotibitanotale baajuk bnodhur bnaashi.
Shishirosikto baaye   bijorito aalochhaaye
Biraho-milane-gnaatha   nabo   pronayodolay dolo.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“এবার অবগুণ্ঠন খোলো” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“এবার অবগুণ্ঠন খোলো” গানটি শুরু হয়:

বগুণ্ঠন খোলো।
গহন মেঘমায়ায় বিজন বনছায়ায়
বলুণ্ঠন সারা হল।
শিউলিসুরভি রাতে বিকশিত জ্যোৎস্নাতে

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“এবার অবগুণ্ঠন খোলো” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“এবার অবগুণ্ঠন খোলো” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“এবার অবগুণ্ঠন খোলো” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“এবার অবগুণ্ঠন খোলো” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান