অসীম ধন তো আছে তোমার
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে।
নিতে চাও তা আমার হাতে কণায় কণায় বেঁটে।
দিয়ে রতন মণি, দিয়ে তোমার রতন মণি আমায় করলে ধনী—
এখন দ্বারে এসে ডাকো, রয়েছি দ্বার এঁটে। আমায়
তুমি করবে দাতা, আপনি ভিক্ষু হবে—
বিশ্বভুবন মাতল যে তাই হাসির কলরবে।
তুমি রইবে না ওই রথে, তুমি রইবে না ওই রথে নামবে ধুলাপথে
যুগ-যুগান্ত আমার সাথে চলবে হেঁটে হেঁটে।
Transliteration in English
Asim dhan to aachhe tomaar, taahe saadh na mete. Nite chaao ta aamar haate kanay kanay bnete. Diye raton moni, diye tomar raton moni aamay korle dhoni - Ekhon dwaare ese daako, royechhi dwaar ente. Aamay tumi korbe data, aapni bhikhu habe - Bishwobhuban maatlo je taai haasir kalorabe. Tumi roibe na oi rathe, tumi roibe na oi rathe naambe dhula pathe Jugo-juganto aamar saathe cholbe hnete hnete.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“অসীম ধন তো আছে তোমার” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
সীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে।
নিতে চাও তা আমার হাতে কণায় কণায় বেঁটে।
দিয়ে রতন মণি, দিয়ে তোমার রতন মণি আমায় করলে ধনী—
এখন দ্বারে এসে ডাকো, রয়েছি দ্বার এঁটে। আমায়
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।