হায় হায় হায় দিন
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
হায় হায় হায় দিন চলি
যায়। চা-স্পৃহ চঞ্চল চাতকদল চল’ চল’ চল’ হে।
টগ’বগ’-উচ্ছল কাথলিতল-জল কল’কল’হে। এল
চীনগগন হতে পূর্বপবনস্রোতে শ্যামলরসধরপুঞ্জ।
শ্রাবণবাসরে রস ঝর’ঝর’ ঝরে, ভুঞ্জ হে ভুঞ্জ দলবল হে।
এস’ পুঁথিপরিচারক তদ্ধিতকারক তারক তুমি কাণ্ডারী। এস’
গণিতুধুরন্ধর কাব্যপুরন্দর ভূবিবরণভাণ্ডারী।
এস’ বিশ্বভারনত শুষ্করুটিনপথ- মরু-পরিচারণক্লান্ত।
এস’ হিসাবপত্তরত্রস্ত তহবিল-মিল-ভুল-গ্রস্ত লোচনপ্রান্ত ছল’ছল’ হে। এস’
গতিবীথিচর তম্বুরকরধর তানতালতলমগ্ন। এস’
চিত্রী চট’পট’ ফেলি তুলিকপট রেখাবর্ণবিলগ্ন। এস’
কন্স্টিট্যুশন- নিয়মবিভূষণ তর্কে অপরিশ্রান্ত।
এস’ কমিটিপলাতক বিধানঘাতক এস’ দিগভ্রান্ত টল’মল’ হে।
Transliteration in English
Haay haay haay din choli jaay. Chaa-sprisho chanchalo chatkodol chalo chalo chalo hey. Togobogo-uchchholo kaatholital-jalo kalokalo hey. Elo chinogagon hote purbopabonosrote shaymolorasodharopunjo. Sraabonbaasore raso jharo jharo jhore, bhunjo hey bhunjo dalbal hey. Eso pnuthiporicharoko toddhitokaarako taarako tumi kaandari. Eso gonitodhurandharo kaabbopurondaro bhubibaronbhaandari. Eso bishwobhaaronato suskorutinopatho- moru-porichaaranoklaanto. Eso hisaabpattorotrasto tahobilo-milo-bhulo-grostho lochonopraanto-chhalochhalo hey. Eso gitibithicharo tomburokarodharo taanotaalotalomagno. Eso chitri chatopato phele tuliko-pato rekhabarnobilagno. Eso constitution- niyomobhushano torke aporishraanto. Eso committipalatako bidhanghaatako esho dikobhraanto talomalo hey.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“হায় হায় হায় দিন” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
হায় হায় হায় দিন চলি
যায়। চা-স্পৃহ চঞ্চল চাতকদল চল’ চল’ চল’ হে।
টগ’বগ’-উচ্ছল কাথলিতল-জল কল’কল’হে। এল
চীনগগন হতে পূর্বপবনস্রোতে শ্যামলরসধরপুঞ্জ।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।