হম, সখি, দারিদ নারী
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
হম, সখি, দারিদ নারী।
জনম অবধি হম পীরিতি করনু,
মোচনু লোচনবারি।
রূপ নাহি মম, কছুই নাহি গুণ,
দুখিনী আহির জাতি—
নাহি জানি কছু বিলাস-ভঙ্গিম
যৌবনগরবে মাতি—
অবলা রমণী, ক্ষুদ্র হৃদয় ভরি
পীৱিত করনে জানি।
এক নিমিখ পল নিরখি শ্যাম জনি,
সোই বহুত করি মানি।
কুঞ্জপথে যব নিরখি সজনি হম
শ্যামক চরণক চীনা
শত শত বেরি ধূলি চুম্বি সখি,
রতন পাই জনু দীনা।
নিঠুর বিধাতা, এ দুখজনমে
মাঙব কি তুয়া-পাশ।
জনম-অভাগী উপেখিতা হম
বহুত নাহি করি আশ—
দূর থাকি হম রূপ হেরইব,
দূরে শুনইব বাঁশি,
দূর দূর রহি সুখে নিরীখিব
শ্যামক মোহন হাসি। শ্যামপ্রেয়সি
রাধা! সখি লো! থাক’ সুখে চিরদিন—
তুয়া সুখে হম রোয়ব
না সখি, অভাগিনী গুণহীন। আপন দুখে,
সখি, হম রোয়ব লো, নিভৃতে
মুছইব বারি। কোহি ন জানব, কোন
বিষাদে তন-মন দহে
হমারি। ভানুসিংহ ভনয়ে, শুন কালা,
দুখিনী অবলা বালা—
উপেখার অতি তিখিনী বাণে
না দিহ না দিহ জ্বালা।
Transliteration in English
Hum, sakhi, daarid naari ! Janam abadhi hum piriti koranu, Mochanu lochana-baari Rupa naahi mama, kachhui naahi guna, Dukhini aahira jaati, Naahi jaani kachhu bilas-bhangim Joubanagarabe maati. Abala ramani, khudra hridaya bhari Pirita karane jaani; Ek nimikh pal nirakhi shyam jani, Soi bahuta kari mani. Kunjapathe jaba nirakhi sajani hum Shyamaka charanka china, Shata shata beri dhuli chumbi sakhi, Ratana paai janu dina. Nithura bidhata, e dukha-janame Mangaba ki tua pash ! Janama abhagi, upekhita hum Bahuta naahi kari aash, - Dur thaki hum rupa heraiba, Dure shunaiba bnaashi, Dura dura rahi sukhe nirikhiba Shyamaka mohana haasi. Shyama-preyasi raadha ! Sakhi lo, Abhagini guna hina. Apan dukhe, sakhi hum royaba lo, Nibhrite muchhaiba baari. Kohi na jaanaba, kona bishade Tan man dahe hamari. Bhanu singha bhanaye, shuna kala, Dukhini abala bala - Upekhar ati tikhini baane Na diha na diha jwaala.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“হম, সখি, দারিদ নারী” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
হম, সখি, দারিদ নারী।
বধি হম পীরিতি করনু,
মোচনু লোচনবারি।
রূপ নাহি মম, কছুই নাহি গুণ,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।