তোমার বীণায় গান ছিল
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
তোমার বীণায় গান ছিল আর আমার ডালায় ফুল ছিল
গো। একই দখিন হাওয়ায় সে দিন দোঁহায় মোদের দুল দিল গো।
সে দিন সে তো জানে না কেউ আকাশ ভরে কিসের সে ঢেউ,
তোমার সুরের তরী আমার রঙিন ফুলে কূল নিল গো
সে দিন আমার মনে হল, তোমার গানের তাল ধ’রে
আমার প্রাণে ফুল-ফোটানো রইবে চিরকাল ধ’রে।
গান তবু তো গেল ভেসে, ফুল ফুরালো দিনের শেষে,
ফাগুনবেলার মধুর খেলায় কোন্খানে হায় ভুল ছিল গো।
Transliteration in English
Tomar binay gaan chhilo aar aamar daalaye phul chilo go. Eki dokhin haaway sedin dohaay moder dul dilo go. Sedin se to jaane na keu aakash bhore kiser se dheu, Tomar surer tori aamar rongin phule kul nilo go. Sedin aamar mone holo tomar gaaner taal dhore Aamar praane phul photano roibe chirokal dhore. Gaan tobu to gelo bhese, phul phuralo diner seshe, Phagunbelar modhur khelay konkhane haay bhul chilo go.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তোমার বীণায় গান ছিল” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
তোমার বীণায় গান ছিল আর আমার ডালায় ফুল ছিল
গো। একই দখিন হাওয়ায় সে দিন দোঁহায় মোদের দুল দিল গো।
সে দিন সে তো জানে না কেউ আকাশ ভরে কিসের সে ঢেউ,
তোমার সুরের তরী আমার রঙিন ফুলে কূল নিল গো
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।