যারা কথা দিয়ে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
যারা কথা দিয়ে তোমার কথা বলে
তারা কথার বেড়া গাঁথে কেবল দলের পরে
দলে। একের কথা
আরে বুঝতে নাহি পারে,
বোঝায় যত কথার বোঝা ততই বেড়ে চলে।
যারা কথা ছেড়ে বাজায় শুধু সুর
তাদের সবার সুরে সবাই মেলে নিকট হতে দূর।
বোঝে কি নাই বোঝে
থাকে না তার খোঁজে,
বেদন তাদের ঠেকে গিয়ে তোমার চরণতলে।
Transliteration in English
Jaara katha diye tomar katha bale Taara katha bera gnaathe kebol pare dale. Eker katha aare Bujhte naahi paare, Bojhaay jato kathar bojha tatoi bere chale. Jaara katha chhere baajay shudhu sur Taader sabar sure sabai mele nikat hote dur. Bojhe ki naai bojhe Thaake na aar khnoje, Bedon taader ttheke giye tomar charontale.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“যারা কথা দিয়ে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“যারা কথা দিয়ে” গানটি শুরু হয়:
যারা কথা দিয়ে তোমার কথা বলে
তারা কথার বেড়া গাঁথে কেবল দলের পরে
দলে। একের কথা
আরে বুঝতে নাহি পারে,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“যারা কথা দিয়ে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore।
“যারা কথা দিয়ে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“যারা কথা দিয়ে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“যারা কথা দিয়ে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান।