ফাগুনের শুরু হতেই
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত
তারা আজ কেঁদে শুধায়, ‘সেই ডালে ফুল ফুটল কি গো,
ওগো কও ফুটল কত।’
তারা কয়, ‘হঠাৎ হাওয়ায় এল ভাসি
মধুরের সুদূর হাসি হায়।
খ্যাপা হাওয়ায় আকুল হয়ে ঝরে গেলেম শত শত।’
তারা কয়, ‘আজ কি তবে এসেছে সে নবীন বেশে। আজ
কি তবে এত ক্ষণে জাগল বনে যে গান ছিল মনে মনে
সেই বারতা কানে নিয়ে
যা ই যাই চলে এই বারের মতো।’
Transliteration in English
Phaaguner shuru hotei shukno paata jharlo jato Taara aaj knede shudhay, 'Sei daale phul phutlo ki go, Ogo kao phutlo kato.' Taara koy, 'Hattath haaway elo bhaasi Modhurer sudur haasi haay. Khyapa haaway aakul hoye jhore gelem shato shato.' Taara koy, 'Aaj ki tobe esechhe se nobin beshe. Aaj ki tobe etokhone jaaglo bone je gaan chhilo mone mone. Sei barota kaane niye Ja ai jaai chole ei baarer mato.'
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ফাগুনের শুরু হতেই” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত
তারা আজ কেঁদে শুধায়, ‘সেই ডালে ফুল ফুটল কি গো,
ওগো কও ফুটল কত।’
তারা কয়, ‘হঠাৎ হাওয়ায় এল ভাসি
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।