মেঘেরা চলে চলে যায়
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
মেঘেরা চলে চলে যায়, চাঁদেরে ডাকে ‘আয়, আয়’।
ঘুমধোরে বলে চাঁদ ‘কোথায় কোথায়’। না
জানি কোথা চলিয়াছে, কী জানি কী যে সেথা আছে,
আকাশের মাঝে চাঁদ চারি দিকে চায়।
সুদূরে, অতি অতিদূরে, বুঝি রে কোন্ সুরপুরে
তারাগুলি ঘিরে ব’সে বাঁশরি বাজায়।
মেঘেরা তাই হেসে হেসে আকাশে চলে ভেসে ভেসে,
লুকিয়ে চাঁদের হাসি চুরি করে যায়।
Transliteration in English
Meghera chole chole jay, chnaadre daake 'Aay aay'. Ghumoghore bole chnaad 'Kothay kothay'. Na jaani kotha choliyachhe, ki jaani ki je setha aachhe, Aakasher maajhe chnaad chaari dike chaay. Sudure oti otidure, bujhi re kon suropure Taaraguli ghire bose bnaashori baajay. Meghera taai hese hese aakashe chale bhese bhese, Lukiye chnaader haasi churi kore jaay.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“মেঘেরা চলে চলে যায়” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
মেঘেরা চলে চলে যায়, চাঁদেরে ডাকে ‘আয়, আয়’।
ঘুমধোরে বলে চাঁদ ‘কোথায় কোথায়’। না
জানি কোথা চলিয়াছে, কী জানি কী যে সেথা আছে,
আকাশের মাঝে চাঁদ চারি দিকে চায়।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।