মিলনরাতি পোহালো

দেখা হয়েছে: 4

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

মিলনরাতি পোহালো, বাতি নেভার বেলা এল—
ফুলের পালা ফুৱালে ভালা উজাড় করে ফেলো॥
স্মৃতির ছবি মিলাবে যবে ব্যথার তাপ কিছু তো রবে,
তা নিয়ে মনে বিজন খনে বিরহদীপ জ্বেলো॥
ফাগুনের মাধবীলীলা কুঞ্জ ছিল ঘিরে,
চৈত্রবনে বেদনা তারি মর্মরিয়া ফিরে।
হয়েছে শেষ, তবুও বাকি কিছু তো গান গিয়েছি রাখি-
সেটুকু নিয়ে গুনগুনিয়ে সুরের খেলা খেলো॥

Transliteration in English

Milanoraati pohalo, baati nabher bela elo -
Phuler paala phurale daala ujar kore phelo.
Smritir chhobi milabe jabe    byathar taap kichhu to rabe,
Ta niye mone bijano khone biraho dip jwelo.
Phaalguner maadhabilila kunjo chhilo ghire,
Choitrobone bedona tori mormoriya phire.
Hoyechhe shesh tabuo baaki kichhuto gaan giyachhe raakhi -
Setuko niye gunguniya surer khela khelo.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“মিলনরাতি পোহালো” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“মিলনরাতি পোহালো” গানটি শুরু হয়:

মিলনরাতি পোহালো, বাতি নেভার বেলা এল—
ফুলের পালা ফুৱালে ভালা উজাড় করে ফেলো॥
স্মৃতির ছবি মিলাবে যবে ব্যথার তাপ কিছু তো রবে,
তা নিয়ে মনে বিজন খনে বিরহদীপ জ্বেলো॥

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“মিলনরাতি পোহালো” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“মিলনরাতি পোহালো” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“মিলনরাতি পোহালো” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“মিলনরাতি পোহালো” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান