মোর প্রভাতের এই প্রথম
দেখা হয়েছে: 6
Bangla Lyrics
মোর প্রভাতের এই প্রথম খনের কুসুমখানি
তুমি জাগাও তারে ওই নয়নের আলোক হানি।
সে যে দিনের বেলায় করবে খেলা হাওয়ায় দুলে,
রাতের অন্ধকারে নেবে তারে বক্ষে তুলে—
ওগো তখনি তো গন্ধে তাহার ফুটবে বাণী।
আমার বীণাখানি পড়ছে আজি সবার চোখে,
হেরো তারগুলি তার দেখছে গুনে সকল লোকে
ওগো কখন সে যে সভা ত্যেজে আড়াল হবে,
শুধু সুরটুকু তার উঠবে বেজে করুণ রবে—
যখন তুমি তারে বুকের ’পরে লবে টানি।
Transliteration in English
Mor probhater aai prothom khoner kushumkhaani Tumi jaagao taare oi nayoner aalok haani. Se je diner belaay korbe khela haaway dule, Raater andhokare nebe taare bokkhe tule - Ogo takhoni to gandhe taahar phutbe baani. Aamar binakhani porchhe aaji sabar chokhe, Hero taarguli taar dekchhe gune sakol loke. Ogo kakhon se je sabha tyeje aaral hobe, Shudhu surtuku taar utthbe beje korun rabe - Jakhon tumi taare buker pare lobe taani.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“মোর প্রভাতের এই প্রথম” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
মোর প্রভাতের এই প্রথম খনের কুসুমখানি
তুমি জাগাও তারে ওই নয়নের আলোক হানি।
সে যে দিনের বেলায় করবে খেলা হাওয়ায় দুলে,
ন্ধকারে নেবে তারে বক্ষে তুলে—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।