ও ভাই কানাই

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

ও ভাই কানাই, কারে জানাই দুঃসহ মোর
দুঃখ। তিনটে-চারটে পাস করেছি, নই নিতান্ত
মুক্‌খ। তুচ্ছ সা-রে-গা-মা’য় আমায় গলদ্‌ঘর্ম ঘামায়।
বুদ্ধি আমার যেমনি হোক কান দুটো নয় সূক্ষ্ম—
এই বড়ো মোর দুঃখ কানাই রে,
এই বড়ো মোর দুঃখ।
বান্ধবীকে গান শোনাতে ডাকতে হয় সতীশকে,
হৃদয়খানা ঘুরে মরে গ্রামোফোনের ডিস্কে।
কণ্ঠখানার জোর আছে তাই লুকিয়ে গাইতে ভরসা না পাই—
স্বয়ং প্রিয়া বলেন, ‘তোমার গলা বড়োই রুক্ষ’ এই
বড়ো মোর দুঃখ কানাই রে,
এই বড়ো মোর দুঃখ।

Transliteration in English

O bhai kanai, kaare jaanai dusahho mor dukhho.
Tinte-charte paas karechi, noi nitanto mukkhho.
Tuchho sa-re-ga-maya aamaya galodhgarmo ghamaya.
Budhhi amaar jamoni hok kaan duto naya sukhho -
Ei baro mor dukhho kanai re -
Ei baro mor dukhho.
Bandhobike gaan sonate daakte hay sotiske,
Hridoykhana ghure mare gramophoner diske.
Kanthokhanar jore aache tai lukie gaite bharsa naa pai -
Sayong pria balen, tomar gala baroi rukhho
Ei baro mor dukhho kanai re,
Ei baro mor dukhho.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“ও ভাই কানাই” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“ও ভাই কানাই” গানটি শুরু হয়:

ও ভাই কানাই, কারে জানাই দুঃসহ মোর
দুঃখ। তিনটে-চারটে পাস করেছি, নই নিতান্ত
মুক্‌খ। তুচ্ছ সা-রে-গা-মা’য় আমায় গলদ্‌ঘর্ম ঘামায়।
বুদ্ধি আমার যেমনি হোক কান দুটো নয় সূক্ষ্ম—

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“ও ভাই কানাই” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“ও ভাই কানাই” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ও ভাই কানাই” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“ও ভাই কানাই” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান