ওগো জলের রানী
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
ওগো জলের রানী,
ঢেউ দিয়ো না, দিয়ো না ঢেউ দিয়ো না গো— আমি
যে ভয় মানি। কখন্
তুমি শান্তগভীর, কখন্ টলোমলো— কখন্
আঁখি অধীর হাস্যমদির, কখন্ ছলোছলো— কিছুই
নাহি জানি। যাও
কোথা যাও, কোথা যাও যে চঞ্চলি। লও
গো ব্যাকুল বকুলবনের মুকুল-অঞ্জলি।
দখিন-হাওয়ায় বনে বনে জাগল মরোমরো—
বুকের ’পরে পুলক-ভরে কাঁপুক থরোথরো
সুনীল আঁচলখানি।
হাওয়ার দুলালী,
নাচের তালে তালে শ্যামল কূলের মন ভুলালি!
ওগো অরুণ-আলোর মানিক-মালা দোলাব ওই স্রোতে,
দেব হাতে গোপন রাতে আঁধার গগন হতে
তারার ছায়া আনি।
Transliteration in English
Ogo jaler raani, Dheu diyo na, diyo na dheu diyo na go – Aami je bhay maani. Kakhon tumi shantogobhir, kakhon talomalo – Kakhon aankhi adhir haasyamodir, kakhon chhalochhalo – Kichhui naahi jaani. Jaao kotha jaao, kotha jaao je chancholi. Lawo go byakul bokulboner mukul anjoli. Dokhin haaway bone bone jaaglo maromaro – Buker pare pulak-bhare knaapuk tharotharo Sunil aancholkhaani. Haawar dulaali, Naacher tale tale shyamol kuler mon bhulali ! Ogo orun aalor maanik-maala dolabo oi srote, Debo haate gopan raate aandhar gagon hote Taarar chhaaya aani.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ওগো জলের রানী” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ওগো জলের রানী,
ঢেউ দিয়ো না, দিয়ো না ঢেউ দিয়ো না গো— আমি
যে ভয় মানি। কখন্
তুমি শান্তগভীর, কখন্ টলোমলো— কখন্
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।